গণহত্যা দিবসে শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

55674687 371264840270180 7770381194708910080 nবিশ্বনাথনিউজ২৪ :: গণহত্যা দিবসে সোমবার (২৫ মার্চ) বিশ্বনাথ সদর ইউনিয়নের শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান আলোচনা সভা ও দোয়া মাহফিল হাজী রফিজ আলী হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও আলোচকের বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. ওয়াহিদ আলী।

শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল কাইয়ুম শাকি’র পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক আব্দুর রহমান খালেদ, শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জয়া রানী ভট্টাচার্য, শিল্পী বেগম, তামান্না জাহান।

54729325 445952425944878 723592854257008640 nআলোচনা সভার শুরুতে বীরমুক্তিযোদ্ধা মো. ওয়াহিদ আলীকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। পরে মুক্তিযোদ্ধাকে সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪