নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

54435285 393632198035606 3744558183226540032 nবিশ্বনাথনিউজ২৪ :: নিউজিল্যান্ডের মসজিদে খৃষ্টান জঙ্গীর হামলায় বিশ্বনাথের বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ও শিক্ষানুরাগী মরহুম হাজী মকরম আলীর পূত্রবধু’সহ ৫০ জন মুসলমান হত্যা ও বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের উপর চলমান সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশ্বনাথে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ জুম্মা বিশ্বনাথ জামিয়া মাদানিয়া মাদ্রাসার উদ্যোগে উপজেলা সদরের বাসিয়া ব্রিজের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদের সভাপতিত্বে ও শিক্ষক হাসান বিন ফাহিমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গৌঁছ খান, মাদানিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা আব্দুল করীম, মহিলা শাখার শিক্ষা সচিব মাওলানা কামরুল ইসলাম ছমীর, মুহাদ্দীস মাওলানা সালীম আহমদ চৌধুরী, মাওলানা নূরুল ইসলাম, বিশ্বনাথ বার্তার সম্পাদক মুসাদ্দিক হুসেন সাজুল, মিরেরচর মাদ্রাসার শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম, থানা রোড জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুব আহমদ খান, সংঘঠক সামছুল ইসলাম।

মানববন্ধনে বক্তারা বলেন- নিউজিল্যান্ডের মসজিদে নামাজরত মুসলমানদের উপর নৃশংস এ হামলা পশ্চিমা মিডিয়ার তৈরী ইসলাম ফোবিয়ার ফসল। এ হত্যা পূর্বপরিকল্পিত। এ হত্যা বিশ্বের প্রতিটি মুসলমান ও শান্তিপ্রিয় মানুষকে আহত করেছে।ঘটনা পরবর্তি সময়ে নিউজিল্যান্ডের সরকার ও জনগণের ভূমিকা প্রসংশনীয় হলেও হত্যাকারীর দৃষ্টান্তমূলক চুড়ান্ত শাস্তি না হওয়া পর্যন্ত শোকাহত মুসলিম উম্মাহ প্রশান্ত হবে না।

মানববন্ধনে মাদানিয়া মাদ্রাসার মুহাদ্দীস মাওলানা জাহিদুর রহমান, শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ওমর ফারুক, মাওলানা সিরাজুল ইসলাম, হাফিজ মাওলানা ফয়জুর রহমান, মাওলানা আব্দুল আহাদ, বিশ্বনাথ ইমাম সমিতির সভাপতি মাওলানা নিজাম উদ্দীন, সাংংবাদিক সাংবাদিক আব্দুল আহাদ, আশিক আলী, দর্জি কল্যাণ সমিতির সভাপতি এম কাওছার আহমদ, কাঁদিপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা মুখতার হুসাইন প্রমুখ সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব‌্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪