স্পেশাল অলিম্পিকে সোনা জিতলেন বিশ্বনাথের তানভীর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Picture TANVIR Biswanath Sylhet 21.03.2019বিশ্বনাথনিউজ২৪ :: আবুধাবীতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসে পুরুষ দ্বৈত ব্যাডমিন্টনে সোনা জিতেছেন সিলেটের বিশ্বনাথের আবদুল জাহির তানভীর। ২৫ বছর বয়সী এ ব্যাডমিন্টন খেলোয়াড় উপজেলার অলংকারী ইউনিয়নের টুকেরকান্দি গ্রামের মো. আবদুল আহাদের কনিষ্ঠ পুত্র। ২০ মার্চ বুধবার অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস আবুধাবী-২০১৯ এ পুরুষ দ্বৈত ব্যাডমিন্টন ফাইনালে ডেনমার্ককে উড়িয়ে দিয়ে সোনার মেডেল জয় করেন তানভীর ও তার সঙ্গী আরেক বাংলাদেশী একে সরণ। খেলায় সরাসরি সেটে ২১-১৫, ২১-১৭ ডেনমার্ককে হারান এ দু’জন।
দীর্ঘ ৬ বছর ধরে ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে দাপুটের সাথে খেলে আসছেন তানভীর। ইতিপূর্বে ভারতেও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ক্যারিশমা দেখান তিনি। স্পেশাল অলিম্পিকে তানভীরের সোনা জয়ের খবর বিশ্বনাথে ছড়িয়ে পড়লে আনন্দের বন্যা বয়ে যায় সর্বত্র। সকলের প্রশংসায় ভাসছেন তিনি। বিদেশের মাটিতে দেশ তথা বিশ্বনাথবাসীর মুখ উজ্জল করায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অভিনন্দনে সিক্ত হচ্ছেন তানভীর।
আবদুল জাহির তানভীরের বড়ভাই মোহাম্মদ আবদুল বাছির বলেন, তার এ অর্জন বাংলাদেশ তথা সিলেট ও বিশ্বনাথবাসীর। তানভীরের উজ্জল ভবিষ্যতের জন্যে আমরা সকলের দোয়া ও সহযোগিতা চাই।
প্রসঙ্গত, গত ১৪ মার্চ মার্চ থেকে শুরু হওয়া আবুধাবীর এডনেক ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমসে বিশ্বের ১৯০টি দেশ অংশগ্রহণ করে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪