বিশ্বনাথ উপজেলাবাসীকে কৃতজ্ঞতা জানালেন মিছবাহ উদ্দিন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

1 Misbah Uddin 1বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সোমবার (১৮ মার্চ) অনুষ্ঠিত ৫ম উপজেলা উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম‌্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী যুক্তরাজ‌্য প্রবাসী মো. মিছবাহ উদ্দিন। পরাজিত হওয়ার পর মঙ্গলবার তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিশ্বনাথবাসী, রাজনৈতিক সহকর্মী, দেশ বিদেশে অবস্থানরত আত্বীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি স্ট্যাটাস দেন।

ফেসবুক স্ট‌্যাটাসে তিনি বলেন-

আস্সালামু আলাইকুম

প্রিয় বিশ্বনাথ উপজেলাবাসী, রাজনৈতিক সহকর্মী, দেশ বিদেশে অবস্থানরত আত্বীয় স্বজন বন্ধু বান্ধব ও আমার শুভাকাঙ্খী ভাইয়েরা আপনাদের সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
সদ্য সমাপ্ত বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে আমি স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি। যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করেছি জয় পরাজয় থাকবেই। তবে বুকবাঁধা আশায় চিলাম বিশ্বনাথবাসী একটি সুন্দর সুষ্ট নির্বাচন দেখবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের প্রত‌্যাশা অনুযায়ী নির্বাচন হয়নি।

নির্বাচনে যারা আমার জন্য দিনরাত পরিশ্রম করেছেন এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন আল্লাহু রাব্বুল আলামীন আমাকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবেন আমি যেন আপনাদের সব সময় সেবা করে যেতে পারি। বিগত দিনেও আপনাদের পাশে চিলাম এখনও আপনাদের পাশে আছি আর পাশেই থাকবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। -মিছবাহ উদ্দিন

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪