বিশ্বনাথে সনাতন ধর্মালম্বীদের সাথে নুনু মিয়ার মতবিনিময়

Ayas-ali-Advertise
SAMSUNG DIGITAL CAMERA
SAMSUNG DIGITAL CAMERA
Facebook
Twitter
WhatsApp

17.03.19

বিশ্বনাথনিউজ২৪ :: ৫ম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নৌকার মাঝি এস এম নুনু মিয়া। শনিবার রাতে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় সনাতন ধর্মালম্বীসহ উপজেলার সর্বস্তরের ভোটারদের কাছে ভোট প্রদানের আহবান করেন এবং উপজেলাবাসী জনসাধারণের কাছে দোয়া ও সার্বিক সহযোগীতা কামনা করেন তিনি। সকলের ভোটে নির্বাচনে বিজয়ী হলে সততা-নিষ্ঠা, সচ্ছতা ও জবাবদিহিতায় সর্বস্তরের উপজেলাবাসীকে সাথে নিয়ে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন নৌকার মাঝি নুনু মিয়া।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, যুগ্ম সম্পাদক রুনু কান্ত দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক জয়ন্ত দাশ, সাংগঠনিক সম্পাদক বিভাংশু গুন বিভু, পূজা উদযাপন পরিষদের নেতা শশাংক বৈদ্য, নিশি কান্ত পাল, নির্মল সরকার, নন্দ লাল বৈদ্য, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কানু রঞ্জন দেব।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪