বিশ্বনাথে থানায় আ’লীগের সম্পাদকের বিরুদ্ধে সভাপতির অভিযোগ দায়ের

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

17.08.13নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলা খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শংকর চন্দ্র ধরের বিরুদ্ধে সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুন নুর মেম্বার বাদি হয়ে রবিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে আরও দুইজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- উপজেলার ভোলাগঞ্জ গ্রামের আবদুল মতলিবের ছেলে আবদুল গফুর ও কামরুজ্জামান।
জানাগেছে, রবিবার দুপুরে পূর্ব বিরোধদের জের ধরে আব্দুন নুর মেম্বারের সঙ্গে তার আপন ভাই গফুর মিয়া গংদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অনন্ত ১০জন আহত হন। সংর্ঘষের পর নূর মিয়া মেম্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
থানায় দায়েরকৃত লিখিত অভিযোগে নূর মিয়া উল্লেখ করেন, অভিযুক্তদের সঙ্গে জায়গা নিয়ে র্দীঘ দিন ধরে বিরোধ চলে আসছে। অভিযুক্ত শংকর চন্দ্র ধর একজন দলিল লেখক। সে বিভিন্ন লোকজনের জালনামধারীর মাধ্যমে দলিল রেজিষ্ট্রি করে থাকে। অপর দুই অভিযুক্ত বাদির আপন ভাই। বর্তমানে বাদি খাজাঞ্চি ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। শংকর চন্দ্র ধর বাদির ভাইদের কু-পরামর্শ দিয়ে তাহার পক্ষে নিয়ে এলাকায় মান-সম্মানহানী করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। রবিবার সকাল ১০টায় বাদি বাড়ি থেকে বিশ্বনাথ বাজারে আসার পথে অভিযুক্ত শংকর চন্দ্র ধরের কু-পরামর্শে অন্য অভিযুক্তরা তাহার স্ত্রী-সন্তানদের কে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে। এক পর্যায়ে অভিযুক্তরা উত্তেজিত হইয়া লাঠি-সোটা দিয়ে বাদির স্ত্রী মাসুমা বেগম, ছেলে হাফিজ মাহবুবুর রহমান ও মেয়ে আমিনা বেগমকে এলোপাতি মারফিট করে। এতে তারা আহত হয়। পরে বাদি মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
এব্যাপারে খাজাঞ্চি ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর বলেন, শংকর চন্দ্র ধরের ইন্ধনে আমার স্ত্রী-সন্তানদের ওপর গফুর হামলা চালিয়েছে। শংকর চন্দ্র ধরকে প্রধান আসামি করে থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে তিনি জানান।
খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা বানোয়াট। এঘটনার ব্যাপারে আমার কিছু জানা নেই।
বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪