বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC_0505নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথে উপজেলার নতুন বাজার বণিক কল্যান সমিতির অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কার্যালয়ের উদ্বোধন শেষে মোনাজাত পরিচালনা করেন নব-গঠিত কমিটির প্রচার ও দপ্তর সম্পাদক মাওলানা শামীম আহমদ সেবুল।
নব-নির্বাচিত কমিটির সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসমত আলীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার নূরুল হক, বিশ্বনাথ নতুন বাজার ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক আনছার আলী, হর্কাস মার্কেট সমিতির সভাপতি আনর আলী, নতুন বাজার বণিক কল্যান সমিতির সহ সভাপতি নুর মিয়া, মতছির আলী, আমির আলী, যুগ্ম-সম্পাদক নুরুল হক, কোষাধ্যক্ষ সোহেল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক পদে জাহাঙ্গীর কবির, ১নং ওয়ার্ড সদস্য এমদাদ হোসেন নাইম, আবদুল মতিন, ২নং ওয়ার্ড সদস্য জয়নাল মিয়া, সুন্দর আলী রুহুল, ৩নং ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন, এমরান আলী, সংগঠক মখলিছ আলী, আজিজুর রহমান বাবুল, মুসলিম আলী, বিল্লাল আহমদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪