বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

10665778_1523669931201711_341377090303560304_nনিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন করা হয়েছে। দিলসাদ হোসেনকে সভাপতি, সুমন আহমদকে সাধারণ সম্পাদক ও আবদুল হককে সাংগঠনিক সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট উপজেলা ক্রীড়া কল্যাণ ফেডারেশন কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে শনিবার বিকেল ৩টায় বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে  ক্রীড়ানুরাগী দিলসাদ হোসেনের সভাপতিত্বে ও সমুন আহমদের পরিচালনায়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু বলেছেন, খেলাধুলার কোন বিকল্প নেই। লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা সমাজ থেকে সন্ত্রাস দূর করে,শান্তি প্রতিষ্টা করে যুব-ছাত্র সমাজকে সুস্থ সমাজ গঠনে ভূমিকা রাখে। বেশি বেশি খেলাধুলা আয়োজনে সকলে সহযোগীতা করা উচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, ফুটবলার আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক নূর উদ্দিন, জামাল মিয়া, ক্রীড়া সংগঠক সোহাগ আহমদ, আবদুল মুমিন, হাসান মাহমুদ, রুবেল আহমদ, এমরান আহমদ, জাহেদ মিয়া, মোজ্জাকির আলী, খলিল আহমদ প্রমুখ।

নবগঠিক বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশনের নতুন কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহ-সভাপতি সোহাগ আহমদ, আবদুল মুমিন, হাসান মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, এমরান আহমদ, জাহেদ আহমদ, সহ-সাংগঠনিক রুবেল আহমদ, মোজ্জাকির আলী, খলিল আহমদ, ক্রিড়া সম্পাদক শহিদুল ইসলাম, সহ-ক্রিড়া সম্পাদক তাহির আলী, কাওছার আহমদ, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, সহ-অর্থ সম্পাদক সুয়েব আক্তার, পারভেজ আহমদ মাহি, প্রচার সম্পাদক ইমন আহমদ, সহ-প্রচার সম্পাদক সাব্বির আহমদ, জামাল আহমদ রাসেল, দপ্তর সম্পাদক জাহেদ আহমদ, সহ-দপ্তর সম্পাদক আবদুল কাদির, সদস্য মাসুম আহমদ, রুহেল আজাদ, সাইদুল ইসলাম, রুহুল আমিন, মুহিন আহমদ, মামুন আহমদ।DSC_0493

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪