
৪নং রামপাশা ইউ/পি যুবদল নেতা সেবুল মিয়া, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সদ্স্য সচিব আজাদুর রহমান আজাদ ও বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা আব্দুল সালাম জুনেদের পিতা প্রবীণ বিএনপি নেতা আলকাছ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাজ্য প্রবাসী রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব এম. আজিজুর রহমান আজিজ।
এক শোক বার্তায় আজিজুর রহমান বলেন, আলকাছ আলীর মৃত্যুতে আমাদের এলাকার অপুরণীয় ক্ষতি হয়েছে, তিনি খুবই ভালো মানুষ ছিলেন, আমরা তাহার মৃত্যুতে ব্যাতিত ও মর্মাহত, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহ যেন আলকাছ আলীকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। বিবৃতিতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। -বিজ্ঞপ্তি









