জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফল ৩১ ডিসেম্বর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

fileনিউজ ডেস্ক :: জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বর প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে বলে সূত্র জানায়।  সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেবেন। এরপরই দুই মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪