জগন্নাথপুরে লন্ডন প্রবাসীর উদ্যোগে প্রতিবন্দীদের মাঝে হুইল চেয়ার বিতরন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

desebulজগন্নাথপুর অফিস :: উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য বসবাসরতদের উদ্যোগে প্রতিষ্টিত এতিম ফান্ড এর অর্থায়নে প্রতিবন্দীদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে। কুবাজপুর দারুল উলুম মাদ্রাসার সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার ২১জন প্রতিবন্দীদের মাঝে হুইল চেয়ার বিতরন উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। মাদ্রাসার নির্বাহী মুহতামিম মাওলানা গিয়াস আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার প্রধান মুহতামিম ও যুক্তরাজ্য প্রবাসী মুফতি মাওলানা মওসুফ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ আহমদ সুন্দর মিয়া, মাওলানা নাদিম উদ্দিন, হাজি আবু নাছের মো: ফরহাদ। সাংবাদিক মাছুম আহমদ ও সমাজকর্মী নিজাম উদ্দিনের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব রাখেন মাওলানা আব্দুর রব, জাহাদ মিয়া, নুরুন মিয়া, মতিউর রহমান, মাওলানা আব্দুল মতিন, হাফিজ মাওলানা মমশাদ আহমদ, ইয়াওর মিয়া, উনু মিয়া, মাওলানা আব্দুস সালাম, সাংবাদিক মাওলানা আলী আহমদ প্রমূখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪