ছহিফাগঞ্জ মাদ্রাসায় খতমে কোরআন আলোচনা সভা ও দোয়া মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

20121212131633নিজস্ব প্রতিবেদক :: দেশ বরেণ্য শিক্ষানুরাগী, মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ ব্যক্তিত্ব ও দৈনিক সিলেটের ডাক’র সাবেক সম্পাদক মহীয়সী নারী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছহিফাগঞ্জ এস.ডি মাদ্রাসায় খতমে কোরআন, খতমে কোরআন, মরহুমার রুহের মাগফেরাত কামনা করে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাদ জুহর ছহিফাগঞ্জ মাদ্রাসায় রাগীব আলী জামে মসজিদে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসার সহ-সুপার মাওলানা তোফায়েল আহমদ, ম্যানেজিং কমিটির সদস্য ময়নুল ইসলাম চুনু, শিক্ষাবিদ মাস্টার আবুল ফয়েজ চৌধুরী, শিক্ষক মাওলানা ফয়জুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, বেগম রাবেয়া খাতুন চৌধুরী ছিলেন আপাদস্তক একজন পরোপকারী নারী। এলাকার উন্নয়ন ও ছহিফাগঞ্জ মাদ্রাসার সার্বিক উন্নয়নে তাঁর নজীরবিহীন অবদান এলাকাবাসী কখনও ভুলতে পারবেন না। সভা শেষে মরহুমা বেগম রাবেয়া খাতুন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে এবং দানবীর আলহাজ্ব রাগীব আলীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত করা হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪