আল্লাহর সান্নিদ্ধ পেতে হলে রাসুল (সাঃ)  কে অনুসরন অনুকরণ করতে হবে -মুফতি লুৎফুর রহমান কাসেমী

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

12243142_1164327526914871_3004740029552261564_nনিজস্ব প্রতিবেদক :: ইউনাইটেড উলামা কাউন্সিল ইউএসএ’র প্রেসিডেন্ট মুফতি লুৎফুর রহমান কাসেমী বলেছেন, আল্লাহকে ভালবাসতে হলে এবং আল্লাহর সান্নিদ্ধ পেতে হলে রাসুল (সাঃ) কে অনুসরন অনুকরণ করতে হবে। রাসুল (সাঃ) এর সুন্নত পালন করে তাঁর তরিকা অনুযায়ী চললে আল্লাহকে ভালবাসা হবে। তাহলেই আল্লাহর সান্নিদ্ধ পাওয়া যাবে, রেজাবন্ধি হাছিল করতে পারবো আমরা। তিনি বলেন, আমাদেরকে হাক্কানী উলামায়ে কেরামদের কথামত সুন্নাত তরিকায় নামাজ এবং অন্যান্য ইবাদতগুলো আদায় করে সহী ইসলামী জীবনযাপনে বিশেষ তৎপর হতে হবে।
তিনি গতকাল শুক্রবার বিশ্বনাথ মুহাম্মদিয়া আরাবিয়া মাদ্রাসা জামে মসজিদে জুম্মার নামাজের খুতবা পূর্ব বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সকলকেই কোরআন-হাদিস অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্টকে পরিচালিত করতে হবে। তাহলেই দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি পাওয়া সম্ভব হবে।
উল্লেখ্য, এক সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন মুফতি লুৎফুর রহমান কাসেমী। তিনি বাংলাদেশে অবস্থানকালে বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে যোগদান করবেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪