বিশ্বনাথে শ্বাসরাম গ্রামে ৮ম বার্ষিক ইসলামী সুন্নী সম্মেলন ১৫ ডিসেম্বর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

imagesনিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (র.) এর ইছালে ছওয়াব উপলক্ষে বিশ্বনাথে পশ্চিম শ্বাসরাম গ্রামবাসির উদ্যোগে ৮ম ইসলামী সুন্নী মহাসম্মেলন ১৫ ডিসেম্বর পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে সভাপতিত্ব করবেন পশ্চিম শ্বাসরাম গ্রামের প্রবীণ মুরব্বী মো. সাজিদ আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ফখরউদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মাহবুবুর রহমান সালেহী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জালালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাফরউদ্দিন আব্দুল মুনাইম, বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, মাইজগাঁও মাদ্রাসার সুপার মাওলানা লুৎফুর রহমান, খাইয়া-কাইড় দারুস সুন্নাহ ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল আহাদ, পশ্চিম শ্বাসরাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শেখ মো. আব্দুল কাদির নাছির। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মাওলানা কবি তাজউদ্দিন তাজুল। এছাড়া সম্মেলনে দেশ বরণ্যে উলামায়ে কেরাম বক্তব্য রাখবেন। সম্মেলনে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি কামনা করেছেন পশ্চিম শ্বাসরাম গ্রামবাসি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪