বিশ্বনাথ ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

12336197_1644352352479749_1725059417_nবিশ্বনাথে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা গত মঙ্গলবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি সামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মহব্বত আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার, সাবেক আইন বিষয়ক সম্পাদক সফিক উদ্দিন স্বপন, প্রচার সম্পাদক নিখিল কুমার পাল। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ফজলু মিয়া, হাজী আব্দুল মতিন, শিপন আহমদ, আব্দুস সালাম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন আওয়ামী লীগ নেতা কবির উদ্দিন আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন আ’লীগ নেতা হাজী রহমত আলী, বিরেন্দ্র কর, মুক্তার আহমদ, শাহ নেওয়াজ চৌধুরী সেলিম, কবির আহমদ, নূরুল ইসলাম, সিতাব আলী, নজরুল ইসলাম, আরশ আলী, আকদ্দুছ আলী, তাজউল্লাহ, বাসকর দেব, মাসুক মিয়া, ফখরুদ্দিন, আজিজুল ইসলাম বাবুল, বাবুল মিয়া, আপ্তাব আলী, কনাই মিয়া, আব্দুল খালিক, ইলাছ মিয়া, হুসিয়ার আলী প্রমূখ। -বিজ্ঞপ্তি

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪