বিশ্বনাথে ডাকাতি মামলার আসামী গ্রেফতার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

123নিজস্ব প্রতিবেদক :: আকুল উরফে আখল আলী (২৮) নামের ডাকাতি মামলার এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার দিপবন্ধ বিলপাড় গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্বনাথ থানার এএসআই মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার প্রীতিগঞ্জ বাজার এলাকা থেকে গ্রেফতার করে থানা পুলিশ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্বনাথ থানা ওসি রফিকুল হোসেন জানান- গ্রেফতারকৃত আকুল উরফে আখল আলী আন্তঃজেলা ডাকাত সর্দার। সে দুটি মামলার পলাকত আসামী। আকুল তার অন্যান্য সহযোগীদের নিয়ে বিশ্বনাথ, ছাতক, জগন্নাথপুর ও সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘ বছর যাবত ডাকাতিসহ অনুরূপ অপরাধ কর্ম সংঘটন করে আসছে বলে অভিযোগ রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪