বিশ্বনাথে দারুচ্ছুন্নাহ মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের মধ্যে পোষাক বিতরণ ও প্রবাসীদের সংবর্ধনা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

DSC_0921নিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথের দৌলতপুর ইসলামীয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে পোষাক বিতরণ ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে মাদ্রসা প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাওলানা কামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন। বিষেশ অতিথির বক্তব্য রাখেন শাহ চান্দ শাহ কালু আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মুক্তাদির খান, শিক্ষার্থীদের পোষাক দাতা প্রবাসী জিল্লুর রহমান, দশপাইকা আনুয়ারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মখলিছুর রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রুপ, ওয়ারিছ উদ্দিন, আব্দুল আহাদ, সিরাজুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার উপদেষ্ঠা সদস্য আজম আলী মেম্বার, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হাই, ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক জামাল উদ্দিন, এলাকাবাসীর পক্ষে মাওলানা জহিরুল ইসলাম, শিক্ষক জিয়াউর রহমান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবু সাঈদ ও স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন- সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী হাজী মনোহর আলী, খোয়াজ আলী, জসিম আলী, মোহাম্মদ উল্লাহ ওয়াহাব, আমরুজ আলী, জসিম উদ্দিন, আব্দুল আহাদ খান, আকবর আলী, তফজ্জুল আলী, কবির মিয়া, সিরাজুল হক, চান্দ আলী, আব্দুল আহাদ, এলাকার মুরব্বি রফিজ আলী, সানুর মিয়া, কুটি মিয়া মেম্বার, আবুল ফাত্তাহ চৌধুরী, হাজী মকবুল আলী, হাফিজ অলিউর রহমান, হাফিজ জমসেদ আলী, আওলাদ মিয়া, ওয়াহিদ খান, সিরাজুল হক প্রমূখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪