জগন্নাথপুর অফিস :: উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম থেকে মঙ্গলবার সকালে বন্দে আলী নামে ২৫ বছরের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানাযায়, ঐ গ্রামের সুন্দর আলীর পুত্র বন্দে আলীর গলায় রশি ফেচানো অবস্থায় বসত ঘরের বারান্দার তীরের সাথে ঝুলন্ত দেখে সকালে পুলিশকে জানানো হয়। বন্দে আলীর মৃত্যুর সঠিক কারন পরিবারের লোকজন জানাতে পারেনি।








