সিলেটে মুজাহিদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Syl Picনিজস্ব প্রতিবেদক, সিলেট: ফাঁসিতে মৃত্যু কার্যকর হওয়া জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের গায়েবানা জানাজা পড়েছেন দলটির নেতাকর্মীরা। সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে রোববার বেলা আড়াইটায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত এই গায়েবানা ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।

এর আগে বেলা ২টা থেকে আলীয়া মাদরাসা মাঠে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। বিপুল সংখ্যক নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামায়াত নেতা মাওলানা ফরিদ উদ্দিন, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, অধ্যাপক মাওলানা ফজলুর রহমান, মাওলানা হাবিবুর রহমান, হাফিজ আনোয়ার হোসেন খান, মাওলানা সুহেল আহমদ, ছাত্রশিবির নেতা মুহাম্মদ আবদুর রাজ্জাক, আবদুল্লাহ আল মাহমুদ, দস্তগির আহমদ প্রমুখ।

এদিকে গায়েবানা জানাজা চলাকালে আলীয়া মাদরাসা মাঠের পাশে শহীদ শামসুদ্দীন হাসপাতালের সামনে বেশ কয়েকজন পুলিশ সদস্য সতর্কাবস্থায় ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪