সোমবার দেশব্যাপী জামায়াতের হরতাল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

hartal_কৃমৃৃটনিউজ ডেস্ক :: জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সমাজকল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দিয়ে ‘হত্যা’র প্রতিবাদে জামায়াতে ইসলামী আগামীকাল সোমবার দেশব্যাপী হরতাল এবং আজ রোববার গায়েবানা জানাজা ও দোয়ার কর্মসূচি দিয়েছে। রাত দেড়টার দিকে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা দেন। বিবৃতিতে মুজাহিদকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়ে হত্যা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বাংলাদেশের জনগণের নিকট প্রিয় একটি নাম। বাংলাদেশে গণতান্ত্রিক ধারার রাজনীতি চালুর ক্ষেত্রে তার অবদান অবিস্মরণীয়। ইসলামী আন্দোলনের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে বাংলাদেশের জনগণের নিকট ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছিয়ে দেয়ার জন্য রাতদিন পরিশ্রম করেছেন। বর্তমান স্বৈরাচারী জালেম সরকার এ রকম একজন সৎ, আল্লাহভীরু ও যোগ্য জাতীয় নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করায় জাতি গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ। জনাব মুজাহিদের প্রতি ফোঁটা রক্ত এ দেশের ইসলামী ও গণতন্ত্রমনা জনগণকে উজ্জীবিত করবে। মকবুল আহমাদ বলেন, চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে তিনি যে দক্ষতা ও সততার পরিচয় দিয়েছেন তা বাংলাদেশের জনগণ কখনো ভুলবে না। জনাব মুজাহিদের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পারেনি। তাকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমি সরকারের এহেন নোংরা রাজনীতির তীব্র নিন্দা জ্ঞাপন করছি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জনাব মুজাহিদের সাথে যে তামাশা করা হয়েছে এবং মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। তিনি মহামান্য রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষা চেয়েছেন বলে যে মিথ্যা প্রচারণা চালানো হয়েছে তাতে দেশবাসী ক্ষুব্ধ। জনাব মুজাহিদের সাথে তার পরিবারের সদস্যরা শেষ সাক্ষাত করে কারাগার থেকে বেরিয়ে এসে সুস্পষ্টভাবে বলেছেন যে, তিনি রাষ্ট্রপতির নিকট দোষ স্বীকার করেননি, ক্ষমা প্রার্থনা করেননি এবং প্রাণভিক্ষাও চাননি। জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, জনাব মুজাহিদকে হত্যা করে যারা জামায়াতকে নেতৃত্বশূন্য করার স্বপ্ন দেখছেন, তাদের সে স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। জনাব মুজাহিদের প্রতি ফোঁটা রক্ত এ দেশের ইসলামী ও গণতন্ত্রমনা জনগণকে উজ্জীবিত করবে।

তিনি রোববার গায়েবানা জানাজা ও দোয়া এবং সোমবার দেশব্যাপী শান্তিপূর্ণ হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করে দুদিনের কর্মসূচি সফল করার জন্য জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও শুভাকাঙ্খীদের প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ ছাড়াও পৃথিবীর যে সব দেশে বাংলাদেশীরা আছেন, তাদেরকেও গায়েবেনা জানাজা ও দোয়া করার আহ্বান জানান। আল্লাহ মুজাহিদকে শহীদ হিসেবে কবুল করেন সে জন্য তিনি দোয়া করেন এবং তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে বলে জামায়াতের বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪