জগন্নাথপুর অফিস :: বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর-রানীগঞ্জ সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
জানাযায়, দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জালালাবাদ পত্রিকার প্রতিনিধি মো: হুমায়ুন কবির এবং দৈনিক ভোরের কাগজ ও অনলাইন পোর্টাল এবি নিউজ টুয়েন্টিফর ডটকম প্রতিনিধি রিয়াজ রহমান রানীগঞ্জ এলাকায় সংবাদ সংগ্রহের কাজ শেষে মোটর সাইকেল যোগে জগন্নাথপুর উপজেলা সদরে ফেরার পথে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।








