জগন্নাথপুরে জোড়া খুনের মামলায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Jogonnat-Mapনিজস্ব প্রতিবেদক ::  উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামে জোড়া খুনের মামলায় বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো: হারুনুর রশীদ পিপি এম। পরিদর্শনকালে খুনের ঘটনায় এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ শেষে খুনের সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে নির্দেশ দেন। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মো: মাইনুল জাকির উপস্থিত ছিলেন। পুলিশ সুপার এলাকায় শান্তি শৃংখলা বজায় রাখতে উপস্থিত এলাকাবাসীর প্রতি আহবান জানান।
প্রসঙ্গত: গত ১১ নভেম্বর জয়নগর গ্রামে মালিকানাধীন জলমহালের ঘাটিয়া বিল ঐ এলাকার দবির উদ্দিনের নেতৃত্বে একদল অস্ত্রধারী লোক জোর পূর্বক দখলে নেয়ার প্রস্তুতিকালে বিলের মালিকগন বাধা দিলে এনিয়ে দবির উদ্দিনের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে একই গ্রামের আব্দুল জলিলের পক্ষের লোকজনদের উপর হামলা চালায়। এতে নজরুল ইসলাম ও মিজানুর রহমান নামে ২জন নিহত হয়। এবং অন্যান্য আহতদের মধ্যে আব্দুল সালাম ও সাইফুল ইসলাম নামে ২ব্যক্তির চোখে আঘাতপ্রাপ্ত হলে দুজনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্ধ হয়ে যান। অন্যন্য আহতরা গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় পুলিশ তাতক্ষনিক এলাকায় অভিযান চালিয়ে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে ৭জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। এঘটনায় আব্দুল জলিল বাদী হয়ে দবির উদ্দিনকে প্রধান আসামী করে ১শ ১৫জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪