বিশ্বনাথের গোয়ালগাঁও গ্রামে ওয়াজ মাহফিল ১৮ নভেম্বর

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

fileনিজস্ব প্রতিবেদক :: বিশ্বনাথ উপজেলার গোয়ালগাঁও গ্রামে বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ সিরাজুল হকের বাড়িতে মুর্দেগানদের ঈসালে সওয়াব উপলক্ষে আগামী ১৮ নভেম্বর বুধবার এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন বিশিষ্ট ইসলামী চিন্তবিদ মাওলানা নেছার আহমদ চট্রগামী। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখবেন সিলেট শাহজালাল বিজ্ঞাপ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মতিউর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল লতিফ খাঁন নারায়নগঞ্জী। মাহফিলে সভাপতিত্ব করবেন মিরেরচর-১ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রুহুল আমীন। উক্ত মাহফিলে সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন গোয়ালগাঁও গ্রামের মুরব্বি আলহাজ্ব নূরুল ইসলাম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪