বিশ্বনাথে প্রহরির ওপর সন্ত্রাসীদের হামলা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

indexবিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে সন্ত্রাসীদের হামলা চালিয়ে এক নৈশ প্রহরিকে গুরুতর আহত করেছে। আহত ব্যক্তি হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার বাছিয়া পাড়া গ্রামের মৃত জুনাব আলীর ছেলে আব্দুশ শহিদের (৩০)। বর্তমানে চান্দশীর কাপন গ্রামের মোক্তার আলীর কলোনীতে বসবাস করছেন। শুক্রবার সকাল ৯টায় বিশ্বনাথ পুরান বাজানস্থ হাজী ফয়জুর রহমান সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
এসময় সন্ত্রাসীরা কামড়িয়ে তার দুই হাতের ২টি আঙ্গলের মাতা আলগিয়ে দিয়েছে। পরে গুরুতর আহত ওই প্রহরিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
জানা গেছে, হাজী ফয়জুর রহমান সুপার মার্কেটে প্রবেশ করার জন্য ৪ যুবক এসে নৈশ প্রহরিকে তালা খুলে দিতে বলে। প্রহরি এতে রাজি না হওয়ায় ঐ যুকবরা তাকে মারধর করে গুরুতর জখম করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে এসআই সায়েদুর রহমান বলেন, সরে দাঁড়াতে বলায় এক যুবক সহযোগীসহ তার (প্রহরির) উপর হামলা করেছে। মামলা হলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪