আ’লীগ নেতা বশির আহমদকে ঢাকায় প্রেরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

26.07.14বিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক: বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক (পদত্যাগকারী) বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমদকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য গতকাল শনিবার ঢাকায় প্রেরন করা হয়েছে। গত ২৬ জুলাই তারাবীহ’র নামাজ শেষে উপজেলা সদরের বাসিয়া ব্রীজের উপর একদল র্দুবৃত্ত তার উপর হামলা চালায়। আহত বশির আহমদকে সাথে সাথে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরম্নতর জখম রয়েছে। মাথার গুরম্নতর আঘাতে তিনি দুইদিন অজ্ঞান অবস্থায় ছিলেন।  ঈদের আগের দিন রাতে তাকে বাসায় আনা হলে কয়েক দফা বমি ও শরীরের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় নিয়ে যাওয়া হয়। তার পরিবারের পক্ষ থেকে বিশ্বনাথের সর্বসত্মরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪