জাফলংয়ে বেড়াতে আসা তিন পর্যটকের লাশ উদ্ধার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Las-uddar45843জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকবাহী নৌকাডুবে শিশুসহ নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে ফায়ার সার্ভি সের ডুবুরীরা তাদের লাশ উদ্ধার করে বলে জানান গোয়াইনঘাট থানার এস আই হাবিবুর রহমান। এর আগে  বেলা সাড়ে ৪টার দিকে খাসিয়াপুঞ্জি থেকে নৌকাযোগে বল্লাঘাট আসার পথে পিয়াইন নদীতে নৌকাডুবিতে এরা নিখোঁজ হন। এর আগে জাফলং পিয়াইন নদী থেকে আরো দুই জনের লাশ উদ্ধার করা হয়।

হতভাগা ব্যক্তিরা হলেন-মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিছামনি গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে সাকিল (১০), একই উপজেলার বিলবরনগর গ্রামের বাছির মিয়ার ছেলে মামুন (২২) এবং গুলবাড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে সাদেক হোসেন(২০)।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই জানান,জাফলংয়ে ঘুরতে আসা এসব পর্যটক খাসিয়াপুঞ্জিতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে নৌকাযোগে জাফলং বল্লাঘাট ফেরার পথে এ ঘটনা ঘটে। তিনি জানান, নৌকাতে ১৫/২০ জন লোক ছিলেন। বাকিরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও উল্লিখিত তিনজন নিখোঁজ হন। তিনি বলেন, তাদেরকে উদ্ধারে ফায়ার সার্ভিসকে তলব করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে কামরুল ইসলাম নামে এক যুবক এবং অজ্ঞাত আরেক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪