ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

rail-14.03.13_26621মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মধ্যবর্তী স্থানে রেল লাইনের উপর গাছ উপড়ে পড়ায় ঢাকার সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এসময় রেল লাইনের ওপর একটি গাছ উপড়ে পড়ে। এতে সকাল সাড়ে ১১টার দিকে এই রুটে ট্রেন যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়। এরপর রেল যোগাযোগ স্বাভাবিক হয় বলে রেলওয়ের একটি সূত্র জানিয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, এ ঘটনার ফলে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত ট্রেনটি শ্রীমঙ্গল স্টেশনে ও সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা ভানুগাছ স্টেশনে আটকা পড়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশন মাস্টার অমিত লাল সরকার বিষয়টি নিশ্চিত করে  জানান, গাছ উদ্ধারের কাজ চলছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪