সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে ঈদ আজ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

34333_Moonসৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গতকাল শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনলাইন আল এরাবিয়া এ খবর দিয়েছে। এতে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান থেকে ঘোষণা করা হয়েছে যে, সেখানে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে আজ। ইরাকের গ্রান্ড মুফতি রাফি আল রিফাই ঘোষণা করেছেন যে, আজ সেখানে ঈদ। আরব মুলুকের বেশির ভাগ দেশ, ইউরোপিয়ান দেশ, আমেরিকা, কানাডার মুসলিমরা সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের সঙ্গে একই সময়ে ঈদ উদযাপিত করছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪