গরীর-অসহায়দের মধ্যে বিশ্বনাথ এইড ইউকে’র ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Picবিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে বৃহস্পতিবার ঈদের দিনের জন্য  গরীব, অসহায় প্রায় ১৯০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে বিশ্বনাথ এইড ইউকে। বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় স্থানীয় রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজসেবক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. পংকি খান।
বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডায়াবেটিক বিশেষজ্ঞ চিকিৎসক মো. শিবলী খান, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খান, খাজাঞ্চী একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল হান্নান, সমাজসেবক আব্দুল মুকিত, বিশ্বনাথ এইড ইউকের আজীবন সদস্য মো. শানু মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, সদস্য এমদাদুর রহমান মিলাদ, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, ফটো সাংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪