বিশ্বনাথে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

picবিশ্বনাথ নিউজ ২৪ ডেস্ক : বিশ্বনাথে ইসলামী ব্যাংকের উদ্যোগে মঙ্গলবার ব্যাংক কার্যালয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক সিলেট জোনের ভাইস-চেয়ারম্যান ওমর ফারুক খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। ব্যাংকের কর্মকর্তা আজিজুল ইসলামের পরিচালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন,ওসমানীনগর ইসলামী একাডেমীর প্রিন্সিপাল মাওলানা সিকন্দর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংক গ্রাহক মাষ্টার ইমাদ উদ্দিন, সিরাজ খান, নাজমুল ইসলাম মখবুল। স্বাগত বক্তব্য রাখেন, ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক আবুল খায়ের। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ব্যাংকের সহকারী কর্মকর্তা শফিকুল হক। ইসলামী সংগীত পরিবেশন করেন ব্যাংকের সহকারী কর্মকর্তা হাসানুল কবির। এসময় ব্যাংক কর্মকর্তা ও বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪