মুখ খুলেননি রওশন এরশাদ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp
49703_Susama Rawshanঢাকা : সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সাথে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় মুখ খুলেননি বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
আজ বেলা ১২টায় জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে রওশন এরশাদ ও সুষমা স্বরাজের সাথে বৈঠক শুরু হয়। প্রথমে ২০ মিনিট তারা একান্ত বৈঠক করেন। বৈঠক শেষে ১২টা ৪০ মিনিটে সুষমা স্বরাজ বেরিয়ে যান।
এ সময় সাংবাদিকরা রওশন এরশাদকে ঘিরে ধরলে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি।
এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে সুষমা স্বরাজ সংসদ ভবনে পৌঁছালে রওশন এরশাদ ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব গোলাম মসিহ, বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী।
এদিকে সুষমা স্বরাজের সাথে ছিলেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরন, ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং।
বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪