বিশ্বনাথে মাদ্রাসার নৈশ প্রহরী হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Pic00বিশ্বনাথ নিউজ ২৪ ডেক্স ঃ বিশ্বনাথের কাইঘাট মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী

আবদুল মতিন হত্যার প্রতিবাদে মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষক ও ম্যানেজিং কমিটির উদ্যোগে গত

শনিবার দুপুরে মাদ্রাসার হল রুমে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রিন্সিপাল

এ.এস.এম লুৎফুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা সাইদুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ

সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটি নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মাদ্রাসার নৈশপ্রহরী আবদুল মতিন খানকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সৃষ্ট

তদন্ত করে হত্যাকারীদের অভিলম্ভে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি প্রদানের জন্য প্রশাসনের

প্রতি আহবান জানান।
সভা শেষে আবদুল মতিন খানের স্বরণে দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন

মাদ্রাসার প্রিন্সিপাল এ.এস.এম লুৎফুর রহমান। এসময় মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও

অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভোর বেলায় কাইঘাট মিছবাহুল উলুম দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী

আবদুল মতিন কে দায়িত্ব পালন কালে কুপিয়ে হত্যা করে দৃর্বৃত্তরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪