বিএনপি-জামায়াতের কালো পতাকা মিছিল

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

khaladaটাঙ্গাইলে বিএনপি ও জামায়াতের যৌথ উদ্যোগে কালো পতাকা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে পুরাতন বাসস্ট্যান্ড চত্বরে এক পথসভার আয়োজন করে। সভায় বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, জামায়াত ইসলামী টাঙ্গাইল শহর শাখার আমীর আহসান হাবীব মাসুদ, জেলা যুবদল সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী ও ছাত্রদল সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক।

সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি ও জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠণের নেতাকর্মীরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪