গোলাপগঞ্জে সন্ত্রাসী হামলায় সাবেক মেম্বার আহত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

গোলাপগঞ্জ সংবাদদাতা :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘায় সন্ত্রাসী হামলায় সাবেক ইউপি সদস্য জাহেদ আহমদ (৩৫) আহত হয়েছেন। বাঘা ইউনিয়নের উত্তর বাঘা মাঝর মহল্লার অধিবাসী মৃত ইসহাক আলীর পুত্র। বুধবার সকাল সাড়ে ৯ টায় গৌরাবাড়ী মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আহতবস্থায় জাহেদ আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একই ইউনিয়নের বাঘা গোলাপনগর পশ্চিমগাঁও মরাইয়ার রমিজ আলীর পুত্র মনসুর আহমদ (৩৭) বুধবার সকাল সাড়ে ৯ টায় গৌরাবাড়ী মোড়ে জাহেদ আহমদের উপর হামলা করেন। এ সময় মনসুর আহমদ একটি ধারালো ছুরি দিয়ে বুকে আঘাত করতে চাইলে ছুরি জাহেদের মাথায় লাগে। এতে তার মাথার উপরিভাগের বড় ধরনের জখম হয়েছে বলে জানা যায়। ঘটনার পর পর রক্তাক্ত অবস্থায় জাহেদকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি এলাকায় জানাজানি হলে বাঘা গৌরাবাড়ী এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
ঘটনাটি তাৎক্ষণিকভাবে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে জানানো হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪