সাংবাদিক শাহ সুহেলকে দৈনিক সিলেট সুরমা পরিবারের সংবর্ধনা প্রদান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

Pic of Sylhet Surmaদৈনিক সিলেট সুরমা’র চীফ রিপোর্টার শাহ সুহেল আহমদ জাতীয় পর্যায়ের পর পর দেড় লক্ষ টাকা মূল্যমানের দু’টি এ্যাওয়ার্ড ও ফেলোশীপ প্রাপ্তিতে আমরা আনন্দিত। তাঁর এ কৃতিত্বে দৈনিক সিলেট সুরমা পরিবার গর্বিত। এটি শুধু সিলেট সুরমা’র নয় গোটা সিলেটের সাংবাদিকদের গৌরবের বিষয়। তিনি সিলেটের সাংবাদিকদের মুখ উজ্জল করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনাড়ম্বরপূর্ণ পরিবেশে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
দৈনিক সিলেট সুরমা’র নির্বাহী সম্পাদক মোঃ এমদাদ হোসেন চৌধুরী দিপুর সভাপতিত্বে ও বার্তা সম্পাদক মোঃ ফয়ছল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত বক্তব্য প্রদান করেন পত্রিকার চীফ রিপোর্টার ও পুরষ্কারপ্রাপ্ত সাংবাদিক শাহ সুহেল আহমদ।
বক্তব্য রাখেন স্টাফ রিপোর্টার আবিদুর রহমান, মানাউবি সিংহ শুভ, রানা প্রতাপ সিংহ, কামাল উদ্দিন,ফটো সাংবাদিক এম এ  খালিক, কমলগঞ্জ প্রতিনিধি জয়নাল আবেদীন, ম্যানেজার নুরুল ইমান খান, মার্কেটিং ম্যানেজার মোঃ সেবুল হোসেন, কম্পিউটার ইনচার্জ শিপন আহমদ। এসময় উপস্থিত ছিলেন ফটো সাংবাদিক এম শহীদুল ইসলাম ও মোবারক হোসেন পাপ্পু, কম্পিউটার অপারেটর রোকন আহমদ
প্রসঙ্গত, গত ২৯ মে শাহ সুহেল আহমদ দৈনিক সিলেট সুরমায় প্রকাশিত রিপোর্টিয়ের জন্য জাতীয় পর্যায়ে ‘ট্যোবাকো কন্ট্রোল জার্নালিজম এ্যাওয়ার্ড ২০১৪’ এবং গত ২৩ জুন ‘বিজিএমইএ- ইউনিভার্সিটি জার্নালিজম ফেলোশীপ এ্যাওয়াডর্’ লাভ করেন। প্রথমটিতে ‘প্রজ্ঞা’ তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার প্রদান করে এবং দ্বিতীয়টিতে তিনি বিজিএমই’র পক্ষ থেকে ফেলোশীপ সম্মানী বাবদ এক লক্ষ টাকা পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, এ ধরনের পুরস্কার প্রাপ্তি সিলেটে এই প্রথম।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪