ওসমানীনগরে কমিউনিটি পুলিশিং ডে পালিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

ওসমানীনগর সংবাদদাতা :: পুৃলিশই জনতা, জনতাই পুলিশ এ শ্লোগান কে সামনে রেখে সিলেটের ওসমানীনগরে থানা পুলিশের অয়োজনে পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। শনিবার (২৬ আক্টোবর) বিকেলে ৩টায় এ উপলক্ষ্যে ওসমানীনগর থানা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালি সিলেট-ঢাকা মহা সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় থানা প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে থানার মিলনায়তনে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) এস.এম মাইন উদ্দিন, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সাবেক চেয়ারম্যান হারুন মিয়া, সাদীপুর ইউপি চেয়ারম্যান হাজি আব্দুর রব, উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমদ সেকেল, স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক চঞ্চল পাল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ইকবাল আহমদ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি উজ্জ্বল ধর, উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ। এ ছাড়া ওসমানীনগর উপজেলার বিভিন্ন ইউপির ইউপি সদস্য, সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪