বিশ্বনাথে শ্বাসরাম হাফিজিয়া মাদ্রাসায় প্রবাসীর ৫০ হাজার টাকা অনুদান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথে মোহাম্মদীয়া হাফিজিয়া সুন্নী মাদ্রাসা (পশ্চিম শ্বাসরাম) উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী, তরুণ সমাজসেবক, সরুয়ালা গ্রামের সন্তান শরীফ আলী ফখরুল ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন। রবিবার (২২ সেপ্টেম্বর) অনুদান গ্রহন পশ্চিম শ্বাসরাম জামে মসজিদ মক্তবে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. কবির মিয়ার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তজম্মুল আলী রাজু’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্রের সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলহাজ্ব মো. মনির আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনুদান দাতার বড় ভাই, বিশিষ্ঠ ব্যবসায়ী মো. ফারুক আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোহাম্মদ নূরুল ইসলাম, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ হাফিজুর রহমান শিপন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী সাইদুল ইসলাম এবং সভা শেষে মোনাজাত পরিচালনা করেন পশ্চিম শ্বাসরাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ শিশু, বর্তমান কমিটির সহকারী কোষাধ্যক্ষ মিনহাজুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক ফয়ছল আহমদ, লাল মিয়া প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪