বিশ্বনাথের সিঙ্গেরকাছে আ ন ম শফিকুল হক স্মরণে শোকসভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বর্ষীয়ান রাজনীতিবিদ আ ন ম শফিকুল হক স্মরণে সিলেটের বিশ্বনাথ উপজেলার সিঙ্গেরকাছে ‘কলমসৈনিক সাহিত্য পরিষদ’ ও ‘মাসিক সিঙ্গেরকাছ বার্তা পাঠক ফোরাম’ কর্তৃক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ সেপ্টেম্বর) স্থানীয় শাহজালাল মডার্ন একাডেমী প্রাঙ্গনে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কলমসৈনিক সাহিত্য পরিষদের সভাপতি কবি ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার এইচ এম আরশ আলীর সভাপতিত্বে ও পরিষদের সহ সভাপতি কবি এফ রহমান জোয়ারদার পলাশের পরিচালনায় শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আ ক ম এনামুল হক মামুন।প্রধান বক্তার বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডভোকেট আ ফ ম জামাল উদ্দিন, বেলাল হোসেন শিক্ষক বুরাইয়া স্কুল এন্ড কলেজ, ডাঃ আলতাব হোসেন, আব্দুল মুকিত, মুহিন আহমদ নেপুর, মো. কুতুব উদ্দিন। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন শাহজালাল একাডেমীর ছাত্র মো. আশরাফ আলী ও শোকসভা শেষে দোয়া পরিচালনা করেন একাডেমী শিক্ষক মাওলানা সালেহ আহমদ মর্তুজা।

এ সময় উপস্থিত ছিলেন মাষ্টার সোলেমান উদ্দিন, মাষ্টার এমরান হোসেন, মো. ইন্তাজ খান প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪