বিশ্বনাথে শতাধিক প্রতিবন্ধীর মাঝে প্রবাসীর অর্থ বিতরণ

Ayas-ali-Advertise
DCIM CAMERA
DCIM CAMERA
Facebook
Twitter
WhatsApp

2017 0101 003413 009

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ যুক্তরাজ্য প্রবাসী তৌরিছ আলীর পক্ষ হতে শতাধিক অসহায় ও দরিদ্র প্রতিবন্ধীর মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আল-মদিনা ইসলামী সমাজ কল্যাণ যুব সংস্থার ব্যবস্থাপনায় আনুষ্ঠানিকভাবে এই অর্থ বিতরণ করা হয়।
যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা তৌরিছ আলীর সভাপতিত্বে ও আল-মদিনা ইসলামী সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি প্রভাষক কামরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সমিতি বোর্ডের সহ-সভাপতি ইমরান হোসেন বাবুল, স্থানীয় ইউপি সদস্য আবুল খয়ের। বক্তব্য রাখেন সংগঠক দুদু মিয়া, হোমাইন রশিদ, নুরুল ইসলাম নাহিদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সেবা যুক উন্নয়ন’র সভাপতি মোশাহিদ আহমদ।
অনুষ্ঠানে বৃহত্তর আমতৈল গ্রামের শতাধিক অসহায় দরিদ্র প্রতিবন্ধীর প্রত্যেকের মাঝে নগদ ৫শত টাকা ও খবার বিতরণ করেন অতিথিবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪