বিশ্বনাথের শিয়ালের কামড়ে নারীসহ আহত ২৫

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

indexতজম্মুল আলী রাজু :: বিশ্বনাথে মঙ্গলবার শিয়ালের কামড়ে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। রাত সাড়ে আটটায় উপজেলার দেওকলস ইউনিয়নের কাহিরঘাটবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। শিয়ালের কামড়ে আহত হন জগতপুর গ্রামের নানু মিয়া (২৮), একই গ্রামের রুপবান বেগম (৬০), কালু মিয়া (৪০), শিল্পী বেগম (২৫), সাবাজপুর গ্রামের শাহ আলম (২৭), কান্দ্রিগ্রামের জাহানারা বেগম (৩০), কাহিরঘাটের আব্দুস ছত্তার (৩৫), কোনারাই গ্রামের নূর আলম (৩৬), একই গ্রামের বারিক মিয়া মা (৬৫)। অন্যান্য আহতদের নাম জানাযায়নি। আহতদেরকে স্থানীয় কাহিরঘাটবাজারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানাগেছে। এ ঘটনার পর থেকে শিয়াল আতংকে রয়েছেন এলাকার নারী-পুরুষ ও শিশুরা।
দেওকলস মাজেরগাঁও গ্রামের আহমদুর রহমান জানান, শিয়াল আতংকে রয়েছে পুরো এলাকা। সন্ধ্যার পর থেকে রাস্তায় হাটাচলা যাচ্ছেনা শিয়ালের কারণে।
এ ব্যাপারে ডাক্তার প্রদীপ চন্দ্র পাল বলেন, ১0-১২ জনকে চিকিৎসা দিয়েছেন। এরিপোর্ট রাত ৯টা ১৫ মিনিটে লেখা পর্যন্ত অন্যান্য আহতদের চিকিৎসা দিচ্ছেন বলে জানান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪