সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি, আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উত্তর বিশ্বনাথ শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুক এবং বিশ্বনাথ প্রবাসী অ্যাডুকেশন ট্রাস্ট ইউকের ট্রাস্টি আবু সাঈদ মো. গিলমানের মা পরীজা বিবি (৭০) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
রবিবার (২২ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মরহুমা পরীজা বিবি খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা (মুফতিবাড়ি) গ্রামের মরহুম মৌলভী আব্দুল মতিনের সহধর্মিণী ছিলেন।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জ্যেষ্ঠ ছেলে মাওলানা আবুল বশর মো. ফারুক জানান, আজ রবিবার রাত ৮টায় তেলিকোনা (উত্তরপাড়া) গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজে ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষের উপস্থিতি এবং মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছে পরিবার।-প্রেসবিজ্ঞপ্তি





