যুক্তরাজ্য যুবদলের নিউহাম শাখার সাধারণ সম্পাদকনির্বাচিত হলেন বিশ্বনাথের শাহ্ বাবলা আহমদ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের নিউহাম শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের বিশ্বনাথের শাহ্ বাবলা আহমদ। গেল ১৩ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত ৬২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে তাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, শাহ্ বাবলা আহমদ দেশে থাকাকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ২০১৭ সালে বিশ্বনাথ ডিগ্রি কলেজে অধ্যয়নরত অবস্থায় উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। সেখানে গিয়ে একপর্যায়ে যুক্তরাজ্য যুবদলের নিউহাম শাখার রাজনীতিতে সক্রিয় হন।

দীর্ঘদিন ধরে প্রবাসে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত শাহ্ বাবলা আহমদকে নতুন কমিটিতে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ায় তার রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

এদিকে, ১৪ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত আরেকটি প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্যের লন্ডন মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে রুহুল আমীন সাইফুলকে সভাপতি এবং কিবরিয়া ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

উল্লেখ্য, নিউহাম শাখার ৬২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহমদ হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিশ্বনাথের শাহ্ বাবলা আহমদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪