সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল গফুর স্মৃতি বৃত্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের আশুগঞ্জ বাজারের হলিচাইল্ড স্কুল মিলনায়তনে এই সভা হয়।
সভায় বক্তারা বলেন, এলাকার শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে আলহাজ্ব আব্দুল গফুর স্মৃতি বৃত্তি ইতিবাচক ভূমিকা রাখছে। শিক্ষার প্রসারে এই বৃত্তির ধারাবাহিকতা ধরে রাখা প্রয়োজন। আয়োজকদের পক্ষ থেকেও কার্যক্রমটি সফলভাবে এগিয়ে নিতে স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি এ কে এম হেকিম উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলিচাইল্ড স্কুলের পরিচালক আতিকুর রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন আল-আজম উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল আহাদ, আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেন্টু আলী, একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফ আহমদ, একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরুজ্জামান খাঁন, নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত মালাকার, একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান, রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন এবং হাজী আব্দুল মছব্বির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার আলী।
হলিচাইল্ড স্কুলের প্রধান শিক্ষক শাহ মুজাক্কির চিশতীর কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় আরও উপস্থিত ছিলেন পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লায়েক আহমদ, একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মঈন উদ্দিন, ধলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কয়েছ আহমদ, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমা বেগম ও বিদ্যালয়টির সাবেক সভাপতি ডা. আব্দুল মতিন প্রমুখ।





