বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কে ১৩ কিলোমিটার প্রশস্তকরণ কাজের অনুমোদন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ-পীরের বাজার-জগন্নাথপুর হেডকোয়ার্টার পর্যন্ত দীর্ঘ ১৩.২২ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের প্রাক্কলন (এস্টিমেট) অনুমোদন দিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বহুল প্রতীক্ষিত এই সড়কটির উন্নয়ন কাজের জন্য ১৩ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৩২৭ টাকার অনুমোদন দেওয়া হয়েছে।

গত ১৫ অক্টোবর এলজিইডি’র ‘সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালকের স্বাক্ষরিত এক পত্রে সিলেট জেলার নির্বাহী প্রকৌশলী বরাবর এই অনুমোদন পাঠানো হয়।

অনুমোদিত পত্র থেকে জানা যায়, সম্পূর্ণ উন্মুক্ত দরপত্র বা ই-জিপি পদ্ধতিতে এই কাজের ঠিকাদার নিয়োগ করা হবে। ঠিকাদারকে চুক্তি সম্পাদনের ৭ দিনের মধ্যে কাজ শুরু করতে হবে এবং পুরো কাজ শেষ করার জন্য ৫৪০ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে।

কাজের গুণগত মান নিশ্চিত করতে এলজিইডি এবার বেশ কিছু কড়া শর্ত আরোপ করেছে। শর্ত অনুযায়ী, কাজের প্রতিটি স্তরে ল্যাব টেস্ট করা বাধ্যতামূলক এবং ল্যাব টেস্টের সন্তোষজনক রিপোর্ট ছাড়া ঠিকাদারকে কোনো বিল প্রদান করা হবে না। এছাড়া কাজের স্বচ্ছতা রক্ষার্থে কাজ শুরুর আগে, চলাকালীন এবং শেষের একই স্থানের রঙিন ছবি ও ভিডিও সংরক্ষণ করার কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে, সিলেট-২ আসনের এমপি তাহসিনা রুশদীর এক সহকারী সূত্রে জানা যায়, গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি এমপি লুনার প্রচেষ্টায় অনুমোদন হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪