ওসমানীনগর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের ৯ নম্বার ওয়ার্ডের বর্তমান সদস্য শাহিন মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি শাহিন মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি শাহিন মিয়া মৃত্যুতে এলাকার মানুষ একজন আপনজন ও সমাজের একজন নিবেদিত মানুষকে হারালেন। মানুষের পাশে থেকে কাজ করা শাহিন মিয়ার চলে যাওয়া পরিবার ও স্বজনদের পাশাপাশি তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও অত্যন্ত বেদনাদায়ক। মানুষ পৃথিবী থেকে চলে যায়, কিন্তু তাঁর ভালোবাসা, কর্ম ও স্মৃতিগুলো মানুষের হৃদয়ে থেকে যায়। শাহিন মিয়ার রেখে যাওয়া স্মৃতি ও তাঁর প্রতি মানুষের ভালোবাসা তাঁকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।
মহান আল্লাহ রাব্বুল আলামিন মরহুম শাহিন মিয়াকে ক্ষমা করে দিন, তাঁর কবরকে নূরে ভরপুর করে দিন এবং জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন-শোকবার্তায় এই প্রার্থনা করেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
উল্লেখ্য, আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন ওসমানীনগর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক ও গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের ৯ নম্বার ওয়ার্ডের বর্তমান সদস্য শাহিন মিয়া।-প্রেসবিজ্ঞপ্তি





