যুক্তরাজ্যে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ফান্ড রেইজিং

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাজ্যে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের ফান্ড রেইজিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (২৩ আগস্ট) যুক্তরাজ্যের নিউবেরি পার্কের আলডারবরাহ সাউথের ফোর্ড স্পোর্টস সোশ্যাল ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাসপাতালের অন্যতম ফাউন্ডার ট্রাস্টি ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের লাইফ মেম্বার আলহাজ মোহাম্মদ অহিদ উদ্দিনের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ অহিদ উদ্দিন। সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোমের ফাউন্ডার মিছবাহ জামাল এবং প্রেজেন্টার তামান্না মিয়া যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আজিজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডন বোরো অব রেডব্রিজ কাউন্সিলের মেয়র কাউন্সিলার বার্ট জন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের ইউকে কমিটির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান সোহেল আহমেদ খান, সেক্রেটারি সলিসিটর নাসির উদ্দীন, ফাউন্ডার ট্রাস্টি ডা. আলাউদ্দিন আহমেদ, সিনিয়র ফান্ড রেইজিং ডিরেক্টর আব্দুল শফিক ও ডেপুটি ফাইন্যান্স ডিরেক্টর মনজুরুসসামাদ চৌধুরী মামুন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মোহাম্মদ অহিদ উদ্দিন ও হাসপাতালের চেয়ারম্যান সোহেল আহমেদ খান। পরে ডা. ওমর মোহাম্মদ শাফির নেতৃত্বে একটি মেডিকেল টিম বিভিন্ন রোগ ও চিকিৎসাসেবা নিয়ে আলোচনা করে।

বক্তারা বলেন, সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে যুক্তরাজ্যপ্রবাসী কয়েকজন সমাজহিতৈষী ব্যক্তি বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেন। ২০০৯ সালে হাসপাতালের কার্যক্রম শুরু হয়। ২০১৫ সাল থেকে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

হাসপাতালের চিকিৎসাসেবা সম্প্রসারণ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ এবং রোগীদের জন্য সেবার সুযোগ বাড়াতে যুক্তরাজ্যে নিয়মিত ফান্ড রেইজিং কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ মে লন্ডনের গ্র্যান্ড মেরিডিয়ানে লাইফ মেম্বারদের সম্মানে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়।

এবার রেডব্রিজ ও আশপাশের এলাকার নতুন লাইফ মেম্বার সংগ্রহের লক্ষ্যে নিজ উদ্যোগে ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করেন হাসপাতালের ট্রাস্টি মোহাম্মদ অহিদ উদ্দিন।

অনুষ্ঠানের একপর্যায়ে ফান্ড রেইজিং কার্যক্রম শুরু হলে কমিউনিটির অতিথি ও সদস্যদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। এ সময় মোহাম্মদ অহিদ উদ্দিনের সহধর্মিণী সুফিয়া খানম উদ্দিনকে হাসপাতালের নতুন ট্রাস্টি হিসেবে ঘোষণা করা হয়।

এ ছাড়া মিছবাহ জামাল, নাহিদা মিছবাহ, ওসমান মোহাম্মদ রাব্বি, ডা. মোহাম্মদ ওমর মোহাম্মদ শাফি, আতাউর খান, মাহবুবা জান্নাত মোহিনি, বিলকিস পারভিন, হিসমা বেগম, সাজনা খান, রওশন আহমেদ, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের প্রেসিডেন্ট আফসার হোসেন এনামসহ অনেকে বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের লাইফ মেম্বার হন।

অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান মানিক মিয়া, পেট্রন অধ্যাপক মিসবাহ কামাল ও নাজমুল হুদা পিস হোমের পেট্রন হিসেবে অনুদান দেন। এ ছাড়া মাসিক জাকাত ফান্ডে স্ট্যান্ডিং অর্ডারের মাধ্যমে সহযোগিতার ঘোষণা দেন আহমেদ উস সামাদ চৌধুরী জেপি, মোহাম্মদ অহিদ উদ্দিন ও সুফিয়া উদ্দিন, ডা. আলাউদ্দিন আহমেদ, মাহবুবা আহমেদ, শহিদুল ইসলাম চৌধুরী, মতিউর রহমান খোকন, নাবিল চৌধুরী, ব্যারিস্টার হামিদুল হকসহ আরও অনেকে।

অনুষ্ঠানে হাসপাতালের ট্রাস্টি ইকবাল হোসেন বুলবুল, ডা. সৈয়দ মাসুক আহমদ, মাহবুব রহমান কোরেশি, পারভেজ আহমেদ, আতিকুর রহমান লিটন, আবদাল হোসেন চৌধুরী, সাজ্জাদুর রহমান, ডা. আলি খিজির, আব্দুল হালিম, মোহাম্মদ আনজাম চৌধুরী, মোহাম্মদ সুলতান আহমদ, শাহিনা খানম, জুবের খান, মিছবাহ উদ্দিন, আব্দুল সামাদসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সফল করতে স্টেটাম রিয়েল এস্টেট, সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিও টিভি ও পিস হোম, ফ্রেন্ডস অব ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট, কুশিস হোমমেইড নাগা পিকলস, আপেল রিয়েল এস্টেট, সাপোর্টিং কেয়ার রেডব্রিজ, সাপোর্টপড রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে, রেডব্রিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে, গ্রেটার দেওলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট, গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা, ব্রিটিশ বাংলাদেশি সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ও চ্যানেল টিএস সহযোগিতা করে।

আয়োজকেরা জানান, হাসপাতালের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণ, প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম সংগ্রহ এবং সিলেটসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ক্যান্সার রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে যুক্তরাজ্যে ফান্ড রেইজিং কার্যক্রম অব্যাহত থাকবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪