সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িবহরে হামলা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এনসিপির উদ্যোগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় নেতারা। অনুষ্ঠান শেষে তাঁরা কানাইঘাটের উদ্দেশে রওনা দেন। দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকসংলগ্ন নূর ম্যানশনের সামনে পৌঁছালে সারজিস আলমের বহরে হামলার ঘটনা ঘটে।

ঘটনার পরপরই উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সেখানে এপিবিএনসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে হামলার ঘটনায় কারা জড়িত বা কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

এর আগে গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার জন্য ছাত্রদলকে দায়ী করে অভিযোগ করেছিলেন দলটির নেতারা। এর প্রতিবাদে বুধবার হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। তবে মৌলভীবাজার থেকে সেখানে যাওয়ার পথে শ্রীমঙ্গল ও বাহুবল এলাকায় একাধিকবার পুলিশের বাধার মুখে পড়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪