বিশ্বনাথে বসতঘর থেকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে নিজ বসতঘর থেকে সুমাইয়া বেগম (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ​বুধবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার ইশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই গ্রামের দিনমজুর মো. রিয়াছত আলীর মেয়ে।

​পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সুমাইয়া ও তাঁর ছোটবোনকে বাড়িতে রেখে তার মা-বাবা পাশের বাড়িতে কাজে যান। দুপুরে ছোটবোন খাবার খেয়ে ঘরের বাইরে বের হলে সুমাইয়া ভেতর থেকে ঘরের দরজা বন্ধ করে দেন। ছোটবোন তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করেন। ​তাঁর চিৎকারে মা-বাবাসহ স্থানীয় আশপাশের লোকজন ছুটে আসেন। পরে, ঘরের পেছনের রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বাঁশের সাথে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়াকে ঝুলতে দেখেন তারা। দ্রুত উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪