বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলাধীন খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন শাখার ২০২৬-২০২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে স্থানীয় রাজাগঞ্জ বাজার কিন্ডারগার্টেনে এ কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্বনাথ উত্তর উপজেলা তালামীযের সভাপতি মো. হাবিবুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন বিশ্বনাথ উত্তর উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রায়হান।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সামছুল হুদাকে সভাপতি, জাহেদ আহমদকে সাধারণ সম্পাদক, আবু সুফিয়ানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৪৩ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন সহসভাপতি মুহসিন আহমদ, তারেক মাহমুদ, মুবাশির আহমদ, সহসাধারণ সম্পাদক তামবীর আহমদ, ফারহান আহমদ, মুনফাসসীর আহমদ, সহসাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন, মুরশিদুল হক ওহী, মোহাম্মদ আলি রাকেল, প্রচার সম্পাদক রাহেল আহমদ, সহপ্রচার সম্পাদক মোদাব্বিরুল হক রাহী, নাজিম উদ্দীন, তায়েব হোসেন, অর্থ সম্পাদক আবু তাহের শাফি, অফিস সম্পাদক আতিকুর রহমান, সহঅফিস সম্পাদক হাবিবুর রহমান, মারজান আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুনতাসির আহমদ তানভীর, সহপ্রশিক্ষণ সম্পাদক মাহফুজুর রহমান, মুস্তাকিম ফালাহ হাদী, আবু সালেহ রাফি, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল মতিন, সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম, নজরুল হুদা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুল হাসান, সহতথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল লতিফ, নাইম আহমদ, দিলনুর আলম সাইফুল।
সদস্যরা হলেন শিমুল মিয়া, মুহতামিমুল হক রাফি, রুবেল আলী, ফজলে রাব্বি, তামিম আহমদ, এমদাদুল করিম, নাদিম আহমদ, আব্দুল হামিদ, সাইদ আহমদ গালিব, মিনহাজ আহমদ, ইয়াসিন আরাফাত, কামরুল হুদা, মনসুর আহমদ।
পরে, প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান বিশ্বনাথ উত্তর উপজেলা তালামীযের সভাপতি মো. হাবিবুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উত্তর উপজেলা তালামীযের সহসভাপতি আব্দুল কাদির হোসাইন, সহসাধারণ সম্পাদক মুহিবুর রহমান তুহিন, প্রচার সম্পাদক হুমায়ুন আহমদ চৌধুরী, সহপ্রচার সম্পাদক আহসান উদ্দিন শাহান, কামিল আহমদ, সাইদুর রহমান, অর্থ সম্পাদক মো. আশরাফ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক সুলতান আহমদ।






