সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী, প্রবীণ সালিশ ব্যক্তিত্ব ও সমাজসেবক মির্জা রুস্তম বেগ আর নেই। রোববার দিবাগত রাত ২টা ১০ মিনিটে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মরহুম মির্জা রুস্তম বেগ রামসুন্দর অগ্রগামী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদের সদস্য এবং বিশ্বনাথ ওভারসিজের স্বত্বাধিকারী ছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার বেলা ২টায় উত্তর মিরেরচর শাহী ঈদগাহ ময়দানে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ভাতিজা মাওলানা মির্জা মোজাক্কির বেগ। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
মির্জা রুস্তম বেগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিশ্বনাথ প্রেসক্লাব। এক শোকবার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান, বিশেষ করে শিক্ষা বিস্তার, সামাজিক সম্প্রীতি, সালিশি কার্যক্রম এবং মানবসেবায় তাঁর ভূমিকা বিশ্বনাথবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক প্রকাশকারীদের মধ্যে রয়েছেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মো. রহমত আলী, মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, তজম্মুল আলী রাজু, জাকির হোসেন কয়েছ, সাধারণ সম্পাদক মো. শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু, এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মো. নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ মাওলানা শহীদুর রহমান, অসিত রঞ্জন দেব, মো. জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, মো. আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরন, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, মোস্তাক আহমদ মোস্তফা ও মো. জাহান মিয়া।







